২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচার না করতে আন্তর্জাতিক চাপ নেই: আইনমন্ত্রী

যুদ্ধাপরাধীদের বিচার না করতে আন্তর্জাতিক চাপ থাকার কথা নাকচ করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি শুক্রবার বলেছেন, "যুদ্ধাপরাধীদের বিচার না করতে আন্তর্জাতিকভাবে কোনও চাপ নেই। বরং বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে তথ্য-উপাত্ত, প্রমাণ দিয়ে সাহায্য করা হচ্ছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2009, 07:30 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার না করতে আন্তর্জাতিক চাপ থাকার কথা নাকচ করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি শুক্রবার বলেছেন, "যুদ্ধাপরাধীদের বিচার না করতে আন্তর্জাতিকভাবে কোনও চাপ নেই। বরং বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে তথ্য-উপাত্ত, প্রমাণ দিয়ে সাহায্য করা হচ্ছে।" কয়েকদিন আগে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে দেশ ও বিদেশ থেকে বাধা আসছে। যুদ্ধাপরাধের বিচার শুরুতে দেরি হওয়ায় বিচার প্রক্রিয়া নিয়ে সে সংশয় প্রকাশ করা হচ্ছে, তা অমূলক বলে উড়িয়ে দিয়েছেন শফিক আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন, "বিভিন্ন সংগঠন এ বিষয়ে যে সন্দেহ প্রকাশ করেছেন, তা অমূলক। ট্রাইব্যুনালের বিচারক, আইনজীবী, তদন্ত সংস্থার কর্মকর্তা, সাক্ষী ও বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটু দেরি হচ্ছে।" যুদ্ধাপরাধের বিচার শুরু না হওয়ায় সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক দালাল নির্মূল কমিটিসহ কয়েকটি সংগঠন বিচার হওয়া নিয়ে স