২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবিতে বিপক্ষ গ্রুপের হামলায় ছাত্রলীগ কর্মী আহত

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের হামলায় এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত আবুল হাসনাত রুম্মন (২৪) বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 07:31 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

সিলেট, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের হামলায় এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত আবুল হাসনাত রুম্মন (২৪) বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রলীগের রাজু-আসাদ গ্রুপের কয়েকজন নেতা-কর্মী বসে ছিল। এ সময় আরিফ-মলয় গ্রুপের সেলিম, উত্তম, মোস্তাক ও উজ্জ্বলের নেতৃত্বে ১০-১২ জন রামদা ও লোহার রডসহ বিভিন্ন দেশী অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। রাজু-আসাদ গ্রুপের অন্য সদস্যরা পালিয়ে গেলেও রুম্মন আটকা পড়েন। ধারালো অস্ত্রের কোপে আহত রুম্মনকে উদ্ধার করে সাধারণ শিক্ষার্থীরা হাসপাতালে পাঠায়। রুম্মন বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রাতে রাজু-আসাদ গ্রুপের কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে কোন ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।" রাজু-আসাদ গ্রুপের আসাদুজ্জামান আসাদ বলেন, "আমরা বসে কথা বলার সময় আরিফ-মলয় গ্রুপের ক্যাডাররা হঠাৎ করে হামলা চালায়।" প্রতিপক্ষ গ্রুপের মাসুদ হাসান আরিফ বলেন, "এখন এ ব্যাপারে কোন কিছু বলা ঠিক হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/২৩৫৫ঘ.