২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যার সময় নীরব জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের বিচার দাবি সেলিমের

পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় নীরব থাকা জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের বিচার দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, "যেসব জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঁচাতে এগিয়ে না এসে নিরব দর্শকের ভূমিকা পালন করেছেন তদন্ত করে তাদের বিচারের মুখোমুখি করতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2009, 04:55 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় নীরব থাকা জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের বিচার দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, "যেসব জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঁচাতে এগিয়ে না এসে নিরব দর্শকের ভূমিকা পালন করেছেন তদন্ত করে তাদের বিচারের মুখোমুখি করতে হবে।" ২১ আগস্টের গ্রেনেড হামলা উপলক্ষে শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় শেখ সেলিম এসব কথা বলেন। অনুষ্ঠানের দর্শক সারিতে বসা তৎকালীন সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শফিউল্লাহর উদ্দেশে শেখ সেলিম বলেন, "আপনি কেমন সেনাপ্রধান, রাষ্ট্রপতি ডাকার পরেও সেখানে গেলেন না? মরে গিয়ে প্রমাণ করতে পারতেন আপনি দেশ প্রেমিক। কিন্তু আপনি তা করেননি। ৫০ হাজার সৈনিক নিয়েও মাত্র দুইশ' সৈনিককে আটকাতে পারেননি।" তিনি আরও বলেন, "এর জবাব আপনাকে দিতে হবে। বঙ্গবন্ধু এক ঘন্টা ধরে আপনাকে ফোন করেছেন। কিন্তু আপনি তার সাহায্যে এগিয়ে আসেননি।" অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে সেলিম বলেন, "পঁচাত্তরে যেসব সিনিয়র সেনা কর্মকর্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঁচাতে এগিয়ে না এসে নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন, তদন্ত করে তাদের বিচারের মুখোমুখি করতে হবে।" এ সময় আওয়ামী লীগ নেতা-কর্মীরা উচ্চস্বরে সেলিমের বক্তব্যের প্রতি সমর্থন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএনএস/এইচএ/২৩০০ঘ.