২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা যুদ্ধে বিরোধিতার কথা অস্বীকার করলেন সাকা চৌধুরী

স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার কথা অস্বীকার করেছেন বিএনপি সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরী। সোমবার বিকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন,'' আমার মরহুম বাবা স্বাধীনতা যুদ্ধের সময়ে পাকিস্তানের পক্ষে ছিলেন বলে তার ছেলে হিসেবে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে স্বাধীনতাবিরোধী ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 02:31 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার কথা অস্বীকার করেছেন বিএনপি সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরী। সোমবার বিকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন,'' আমার মরহুম বাবা স্বাধীনতা যুদ্ধের সময়ে পাকিস্তানের পক্ষে ছিলেন বলে তার ছেলে হিসেবে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে স্বাধীনতাবিরোধী ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। "আর এ কারণে আমার ছেলে যাতে এ রকম পরিস্থিতি শিকার না হয়, সেজন্য আমি এখন যে কোনো স্বাধীনতা-আন্দোলনে আগে-ভাগেই সমর্থন দিতে চাই, যাতে আমার জন্য আমার ছেলেকে কেউ স্বাধীনতাবিরোধী না বলে।'' রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে টিপাইমুখ বাঁধ নির্মাণ ও পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহার বন্ধের দাবিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহকে হত্যা ও নিজের গুডহিলসের বাড়িতে নির্যাতন ক্যাম্প করাসহ নানাভাবে যুদ্ধাপরাধে সহায়তার অভিযোগ রয়েছে। তিনি একাত্তরে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন দাবি করে রোববার আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছিলেন, যুদ্ধাপরাধের বিচার থেকে তার রেহাই নেই। এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুও বলেন, সাকা চৌধুরীর নূতন চন্দ্র সিংহ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার বিষয়ে সরকারের কাছে তথ্য-প্রমাণ রয়েছে। আলোচনা সভায় সালাউদ্দিন কাদের চৌধুরী একই সঙ্গে অভিযোগ করেন, ১/১১ নায়করা এখন ক্ষমতাসীন দল আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য 'লাইনে আছেন'। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক সেনা প্রধান মইন উ আহমেদের যোগ দেওয়ার কথা উল্লেখ করে এ অভিযোগ করেন মিথ্যা তথ্য দেওয়ার দায়ে সংসদ সদস্যপদ হারানোর সম্মুখীন এ নেতা। সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন,'' মইন উ আহমেদ আমেরিকায় আওয়ামী লীগের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার ঘটনায় এখন থলের বেড়াল বেরিয়ে এসেছে। "২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের বাক্সে কিভাবে শতকরা ৮৭ ভাগ ভোটের রেকর্ড গড়েছিল, তা আজ জনগণের কাছে পরিস্কার হয়েছে। জেনারেল মইন, বিহারী আমিন, জেনারেল মাসুদসহ ১/১১ এর নায়করা আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য হওয়ার জন্য লাইনে আছেন।'' এজন্যই আওয়ামী লীগ ১/১১ এর নায়কদের বিচার চায় না বলেও মন্তব্য করেন তিনি। নিজের ছেলেকে 'স্বাধীনতা বিরোধিতার কলঙ্ক থেকে রক্ষা করতে' ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি অঙ্গরাজ্যের 'স্বাধীনতা আন্দোলনেও' তার সমর্থন আছে বলে জানান তিনি। তবে স