২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'৭৫এর পর ২১ বছর বঙ্গবন্ধু হত্যার বিচার হয়নি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দেশে আইনের শাসন ছিল না। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে এ হত্যাকান্ডের বিচারের পথে বাধা সৃষ্টি করা হয়েছিল। সেকারণে তখন বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার হতে পারেনি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 03:12 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দেশে আইনের শাসন ছিল না। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে এ হত্যাকান্ডের বিচারের পথে বাধা সৃষ্টি করা হয়েছিল। সেকারণে তখন বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার হতে পারেনি। সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ১৫ আগস্ট উপলক্ষে সমিতি আয়োজিত "বঙ্গবন্ধুর স্বপ্ন, আইনের শাসন ও বর্তমান প্রেক্ষিত" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের বাধা দূর করা হল। বিচারকাজ শুরু হল। বিচারিক আদালতে এ মামলার বিচারকাজ শেষ হল। হাইকোর্ট বিভাগেও বিচার শেষ হয়েছে। এখন আপিল বিভাগে এ মামলার আপিল বিচারের অপেক্ষায় রয়েছে। মন্ত্রী জানান, দীর্ঘদিন আপিল বিভাগে বিচারক স্বল্পতা ছিল। বিচারকরা বিব্রতবোধ করেছিলেন। এখন এসব সমস্যা দূর হয়েছে। আপিল বিভাগে এ আপিল শুনানির জন্য প্রয়োজনীয় সংখ্যক বিচারক রয়েছেন। বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের শুনানি শিগগিরই শুরু হবে। আপিলের শুনানি শুরু ও শেষ করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারকাজ শেষ হয়ে যাবে। রায় কার্যকরও হবে। শফিক আহমেদ বলেন, ১৯৭২ সালে স্বাধীনতা যুদ্ধের সময় যারা দখলদার বাহিনীকে সহায়তা করেছিল তাদের বিচার করা যে কোন সরকারের দায়িত্ব। বর্তমান সরকার এসে সংসদের প্রথম অধিবেশনেই সর্বসম্মতভাবে যুদ্ধাপরাধীদের বিচার করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ১৯৭৩ সালের আইন সংশোধন করা হয়েছে। দেশে-বিদেশে এ বিচার নিয়ে যাতে প্রশ্ন না উঠে তার পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করা হবে না। তিনি বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবে। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার শেষ হবে। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হবে। বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার শেষ করলেই হবে না। এ হত্যার পেছনে যারা ষড়যন্ত্রে জড়িত ছিল তাদের খুঁজে বের করতে হবে। বঙ্গবন্ধু হত্যার পেছনে ছিল দেশী-বিদেশী ষড়যন্ত্র, যারা চায়নি বাংলাদেশ স্বাধীন অসা