২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারের যুবলীগ কর্মী হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

ঢাকার দোহার উপজেলার লক্ষীপ্রসাদ গ্রামের বাসিন্দা যুবলীগ কর্মী জামাল উদ্দিন হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 05:40 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

নারায়ণগঞ্জ, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দোহার উপজেলার লক্ষীপ্রসাদ গ্রামের বাসিন্দা যুবলীগ কর্মী জামাল উদ্দিন হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঢাকার উত্তরা এলাকা থেকে বুধবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন কামাল হোসেন (৩২), আমীর হোসেন (৩০) ও পলব (২৫)। গ্রেপ্তারের পর তাদের র‌্যাব-১১ এর নারায়ণগঞ্জ শহরের ক্যাম্পে নিয়ে আসা হয়। বিকেলে সেখানে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১ এর লে. কমান্ডার মোহাম্মদ মাহতাব আলী ও সহকারী পুলিশ সুপার হাবিবুল্ল