ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম উপদেষ্টা মইনুল হোসেন তার বিরুদ্ধে সংসদীয় কমিটির আনা অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার বিরুদ্ধে ওই দুর্নীতির অভিযোগ প্রমাণ করার মতো 'মানুষ বাংলাদেশে জন্ম নেয়নি'।
মইনুল উল্টো দাবি করেছেন, তিনি উপদেষ্টা হিসেবে প্রাপ্ত বেতন ও সম্মানী নেননি বরং দান করেছেন।
এছাড়া মন্ত্রণালয় চালাতে নিজের পকেট থেকে মাসে দুই লাখ টাকা খরচ করতেন বলেও জানান তিনি।
মইনুল হোসেন দেশের প্রাচীনতম জাতীয় সংবাদপত্র ইত্তেফাকের অংশীদারদের মধ্যে একজন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি তদন্ত কমিটি সোমবার সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করাসহ নানা দুর্নীতির অভিযোগ আনে।
তবে অভিযোগ প্রত্যাখ্যান করে ব্যারিস্টার মইনুল তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা অভিযোগগুলো প্রমাণ করুক।
"আরও একটা কথা আপনি এভাবেই লিখুন যে আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করার মতো মানুষ বাংলাদেশে এখনও জন্মায়নি।"
সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে সংসদীয় কমিটির আনা অভিযোগগুলো চূড়ান্ত করতে তদন্ত কমিটি আরো দুই-তিনটি বৈঠক করবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সেগুলো গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির কাছে জমা দেওয়া হবে।
ব্যারিস্টার মইনুল বলেন, "বাংলাদেশে আমি নতুন কেউ নই। দেশের গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতায় আমার অবদান রয়েছে।"
প্রতিমাসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়নে ১০ হাজার টাকা করে খরচ করতেন জানিয়ে তিনি বলেন, "উপদেষ্টা হিসেবে আমি আমার বেতন-ভাতার একটি টাকাও নিইনি। আমার বাবার নামে প্রতিষ্ঠিত একটি কল্যাণ তহবিলে সমুদয় অর্থ দান করেছি।
"দায়িত্বে থাকা মন্ত্রণালয়গুলো চালাতে গিয়ে প্রতি মাসে নিজের পকেট থেকেই ২ লাখ টাকা করে খরচ করতে হয়েছে", বলেন মইনুল।
তিনি দাবি করেন, "সব সময়ই দান করার চেষ্টা করেছি। শেখ হাসিনা ও খালেদা জিয়াসহ কেউই বলতে পারবেন না কারো কাছ থেকে আমি একটি পয়সাও নিয়েছি।"
প্রচারমাধ্যমে বিবৃতি
এদিকে, ইত্তেফাক গ্র"প অব পাবলিকেশন্স লি. এর প্যাডে মইনুল হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে অন্যের অভিযোগ তার ওপর চাপানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ করা হয়েছে।
বিবৃতিতে মইনুল হোসেন বলেন, "আমাকে হেয় করতে গিয়ে সংসদীয় উপ-কমিটির সদস্যরা নিজেদের গুরুত্ব ও মর্যাদা কতটা ক্ষুণ
bdnews24