মন্ত্রিত্ব চলে গেলেও দুর্নীতির সঙ্গে আপস নেই: শাজাহান
দুর্নীতির প্রতিরোধে সক্রিয় থাকার ঘোষণা দিয়ে নতুন নৌ পরিবহণমন্ত্রী শাজাহান খান বলেছেন, মন্ত্রিত্ব চলে গেলেও আপস করবেন না তিনি। রোববার মন্ত্রণালয়ে দায়িত্ব বুঝে নেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। দেশের নদীগুলোর নাব্যতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন মন্ত্রী।
