ঢাকা, আগষ্ট ০১ (কিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি)এর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার সন্ধ্যায় মীরপুর ১ নম্বর সেকশনের নবাবেরবাগে অভিযান চালিয়ে ওই দুই সদস্যকে আটক করা হয়।
তারা হলেন, মানিকগঞ্জের মো. আব্দুল খায়ের (৪০) ও চাঁদপুরের মওলানা মো. মুসা (৩৮)।
সন্ধ্যায় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া ঊইং'এর উপপরিচালক মেজর মো. শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাবের গোয়েন্দা শাখার একটি দল নবাবেরবাগে অভিযান চালিয়ে ওই দুই জনকে গ্রেপ্তার করা হয়।
রাত নয়টার দিকে আবারো যোগাযোগ করা হলে তিনি বলেন, "অভিযান চলছে। আরো গ্রেপ্তার হতে পারে।"
১৯৯৬ সালে চট্রগ্রামের উখিয়ায় ৪১ জন হুজি সদস্য গ্রেপ্তার হয়। তবে জামিন পাওয়ার পর থেকে তারা পলাতক রয়েছেন।
এই ৪১ জনের মধ্যে শনিবার আটক দুই জনও ছিল বলে র্যাবের অপর একটি সূত্র জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এইচএ/২১৪০ ঘ.
bdnews24