২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ প্রতিমন্ত্রী হচ্ছেন এনামুল, টুকু স্বরাষ্ট্রে

ছয়জন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত হওয়ার পর মন্ত্রিসভায় দপ্তর পুনর্বিন্যাসে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে পরিবর্তন আসছে। নতুনদের মধ্য থেকে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ এনামুল হককে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। শামসুল হক টুকুকে বিদ্যুৎ থেকে সরিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। একমাত্র নতুন মন্ত্রী শাজাহান খান পাচ্ছেন নৌ পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব।(আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2009, 07:38 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয়জন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত হওয়ার পর মন্ত্রিসভায় দপ্তর পুনর্বিন্যাসে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে পরিবর্তন আসছে। নতুনদের মধ্য থেকে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ এনামুল হককে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। শামসুল হক টুকুকে বিদ্যুৎ থেকে সরিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। একমাত্র নতুন মন্ত্রী শাজাহান খান পাচ্ছেন নৌ পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন প্রতিমন্ত্রীদের মধ্যে মজিবুর রহমান ফকির স্বাস্থ্য, প্রমোদ মানকিন সংস্কৃতি, শিরীন শারমিন চৌধুরী মহিলা ও শিশু এবং মাহবুবুর রহমান পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। আগের নৌপরিবহণমন্ত্রী আফসারুল আমীনকে দেওয়া হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। শুক্রবার সকালে সকাল সাড়ে ১১টার দিকে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বঙ্গভবনে নতুন এক মন্ত্রী ও পাঁচ প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শপথ অনুষ্ঠানে ছিলেন। শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী দপ্তর পুনর্বিন্যাসের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। মন্ত্রিসভায় আরও কয়েকটি পদেও রদবদল হবে বলে একাধিক মন্ত্রী জানিয়েছেন। শপথ নেওয়ার পর শাজাহান খান সাংবাদিকদের বলেন, "জনগণের সেবা করার সবচেয়ে বড় পথ হচ্ছে মন্ত্রীর দায়িত্ব পালন। প্রধানমন্ত্রী আমাকে সে দায়িত্ব দিয়েছেন, এ জন্য তাকে ধন্যবাদ।" নতুন প্রতিমন্ত্রী শিরীন শারমিন বলেন, "আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সঠিকভাবে পালনের চেষ্টা করব।" আওয়ামী লীগের নতুন কমিটির বিষয়ে শেখ হাসিনা বঙ্গভবনে সাংবাদিকদের বলেন, কাউন্সিলরদের মতামতের ভিত্তিতেই কমিটি করা হয়েছে। বৃহস্পতিবার নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। 'সংস্কারপন্থী' হিসেবে পরিচিত কোনও নেতাই স্থান পাননি নতুন কার্য নির্বাহী সংসদে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সকাল ১১টা ৩৫ মিনিটে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রমুখ। শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার শপথ নেওয়ার পর এটা মন্ত্রিসভার দ্বিতীয় দফা পরিবর্ধন। গত ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারের ৩২ সদস্যের মন্ত্রিসভা শপথ নেয়। এরপর ২৪ জানুয়ারি মন্ত্রিসভায় প্রথম দফা স