২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে ওসিসহ আহত ১৫

মৌলভীবাজারের বড়লেখা ডিগ্রি কলেজে শনিবার দুপুরে ছাত্রলীগ-শিবির এর সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৫ জন ছাত্র হয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ ক্যম্পাসে পুলিশ মোতায়েন কর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 03:10 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

মৌলভীবাজার, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের বড়লেখা ডিগ্রি কলেজে শনিবার দুপুরে ছাত্রলীগ-শিবির এর সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৫ জন ছাত্র হয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ ক্যম্পাসে পুলিশ মোতায়েন কর হয়েছে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার একাদশ শ্রেণীর নতুন ছাত্র-ছাত্রীদের ক্লাস রুটিন বিতরণের সময় শিবির কর্মীদের বাধা দেয় ছাত্রলীগ। এ নিয়ে দুটি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। তিনি জানান, এর জের ধরে শনিবার দুপুর ১২টায় ছাত্রলীগ ও শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। আধ ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আহত শিবিরের বড়লেখা কলেজ শাখা সভাপতি দেলোয়ার হোসেনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার ডান হাতের তিনটি আঙুল প্রতিপক্ষ দলের কর্মীরা কেটে নিয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের বাকিদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। ওসি বলেন,"সংঘর্ষ থামাতে গিয়ে আমি নিজে ওদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছি। ইটের দু'টি টুকরা আমার বুকের বাম দিকে এসে লাগে।'' এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বড়লেখা উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমদাদুল ইসলাম সজল অভিযোগ করেন, শিবির কর্মীদের হামলায় তার দলের ৮/১০ জন কর্মী আহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২১২০ ঘ.