ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সহসভাপতি মো. ওমর ফারুককে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
একটি হত্যামামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকার কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম।
ওমর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিরও সদস্য।
দুপুর ৩টার দিকে ইসলামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কর্মকর্তা সাজেদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "একটি হত্যামামলায় তাকে (ওমর) গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলাও রয়েছে।"
এ বিষয়ে ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কামরুল হাসান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যক্তিগতভাবে কেউ অপরাধ করলে তাকে গ্রেপ্তার করা হবে। এক্ষেত্রে দলের কোনও সংশ্লিষ্টতা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭৪৬ ঘ.
bdnews24