২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলের সাবেক পৌর চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতিও অভিযোগে নড়াইল পৌরসভার সাবেক চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রকৌশলী ও ঠিকাদারসহ ৮ জনের বিরুদ্ধে ৭টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 05:25 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

নড়াইল, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতিও অভিযোগে নড়াইল পৌরসভার সাবেক চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রকৌশলী ও ঠিকাদারসহ ৮ জনের বিরুদ্ধে ৭টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ আহম্মদ বাদী হয়ে বুধবার নড়াইল সদর থানায় মামলাগুলো দায়ের করেন। মামলার আসামিরা হলেন- নড়াইল পৌরসভার সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খান মোহাম্মদ কবির হোসেন, পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম সিদ্দিকী ও কাওসার আলী মোল্যা, উপ-সহকারী প্রকৌশলী আলাউদ্দিন মিনা মিঠু, ঠিকাদার জাফর আলী খান, চিত্ত রঞ্জন কুণ্ডু ও আকবর আলী মণ্ডল। এজাহারে বরাত দিয়ে সদর থানার সরকারী উপ-পরিদর্শক হাবিব বলেন, আসামিরা ১৯৯৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত পরস্পরের যোগসাজসে বিভিন্ন ভূয়া প্রকল্প তৈরি, মন্ত্রাণালয়ের অনুমোদন ছাড়া বেশি টাকার ঠিকাদারি বিল প্রদান, নিয়ম বহির্ভূতভাবে বৈদ্যুতিক/স্টেশনারি মালামাল ক্রয় এবং একই প্রকল্পের বিল দুইবার উত্তোলনের মাধ্যমে ৭৮ লাখ ৪৬ হাজার টাকার আত