২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদা চেয়ে হত্যার হুমকির অভিযোগে রাবি শিক্ষকসহ দু'জন গ্রেপ্তার

চাঁদা চেয়ে হত্যার হুমকির অভিযোগে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা শিক্ষক হলেন- আব্দুস সালাম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক ও জিয়া পরিষদের সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 01:55 PM

Updated : 07 Jul 2022, 06:40 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদা চেয়ে হত্যার হুমকির অভিযোগে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার করা শিক্ষক হলেন- আব্দুস সালাম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক ও জিয়া পরিষদের সদস্য।

একই অভিযোগে রোববার রাতে আটক করা হয় বিনোদপুর এলাকার পলাশ হোসেন রাঙ্গা নামে এক ব্যক্তিকে।

তার দেওয়া তথ্য অনুযায়ী সোমবার দুপুর ২টার দিকে সালামকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান।

তিনি জানান, স