২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্সিল বিষয়ে আলোচনা করতে ইসিতে প্রতিনিধি দল পাঠাবে বিএনপি

দলীয় কাউন্সিল অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার জন্য ১৬ জুলাই একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রোববার রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 07:37 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় কাউন্সিল অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার জন্য ১৬ জুলাই একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রোববার রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সভায় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত হয়। আগামী ১৬ জুলাই একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করতে যাবে।'' এর আগে রাত পৌনে ৯টায় গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়ে রাত ১২টায় শেষ হয়। খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্থায়ী কমিটির সদস্য খোন্দকার দেলোয়ার হোসেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, খন্দকার মাহবুবুউদ্দিন আহম্মাদ, মাহবুবুর রহমান এবং বিশেষ আমন্ত্রণে বিচারপতি টি এইচ খান, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, ড. মইন খান, এম কে আনোয়ার ও নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এসকে/০১৩০ ঘ.