ঢাকা জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
নতুন কমিটি গঠন নিয়ে সংগঠনের বিভিন্ন পর্যায়ে প্রতিবাদ-বিক্ষোভের প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হলো।
সোমবার রাতে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করে বলেন, ঢাকা মহানগরের দুটি কমিটি ও ঢাবি কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহি
bdnews24