২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ৯ বিচারপতির শপথ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নব নিযুক্ত ৯ জন অতিরিক্ত বিচারপতি মঙ্গলবার শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি এমএম রুহুল আমিন সকাল সাড়ে ১০টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 04:49 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নব নিযুক্ত ৯ জন অতিরিক্ত বিচারপতি মঙ্গলবার শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি এমএম রুহুল আমিন সকাল সাড়ে ১০টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান। আপিল এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা এ সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান গত ২৩ জুন দুই বছর মেয়াদে ৯ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেন। এরা হলেন- সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এম মোয়াজ্জেম হোসেন, টাঙ্গাইলের জেলা জজ সৌমেন্দ্র সরকার, সুপ্রিম কোর্টের নিবন্ধক (জেলা জজ) আবু বকর সিদ্দিকী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. নুরুজ্জামান (ননি), সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মঈনুল ইসলাম চৌধুরী, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ওবায়দুল হাসান শাহীন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম ইনায়েতুর রহিম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাঈমা হায়দার এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. রেজাউল হাসান (এম আর হাসান)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১০৫০ ঘ.