২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার নোবেল পুরস্কার পাওয়া উচিত: আখতারুজ্জামান বাবু

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য নোবেল কমিটির কাছে আহ্বান জানানোর প্রস্তাব করেছেন আওয়ামী লীগ সাংসদ আখতারুজ্জামান বাবু। সোমবার সংসদ অধিবেশনে ২০০৯-১০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিতে গিয়ে তিনি সংসদে এ প্রস্তাব গ্রহণের আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 11:56 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য নোবেল কমিটির কাছে আহ্বান জানানোর প্রস্তাব করেছেন আওয়ামী লীগ সাংসদ আখতারুজ্জামান বাবু। সোমবার সংসদ অধিবেশনে ২০০৯-১০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিতে গিয়ে তিনি সংসদে এ প্রস্তাব গ্রহণের আহ্বান জানান। বাবু বলেন, "রাজনীতিতে আমি শেখ হাসিনার সঙ্গে ২৬ বছর ধরে আছি। আমি মনে করি তার নোবেল পুরস্কার পাওয়া উচিত।" এ সময় সরকারী দলের সাংসদরা টেবিল চাপড়ে তার এই প্রস্তাবে সমর্থন জানান। প্রধান বিরোধী দল বিএনপির বয়কটের মধ্য দিয়ে সংসদে বাজেট অধিবেশনের ওপর আলোচনা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/আরএ/বিডি/এসকে/১৭৫৮ঘ.