২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশ গড়ার শপথ

দিন বদলের লক্ষ্যে 'ডিজিটাল বাংলাদেশ' গড়া ও যুদ্ধাপরাধীদের বিচারের শপথের মধ্যে দিয়ে মঙ্গলবার দলের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দেশের অন্যতম প্রাচীন ও প্রধান রাজনৈতিক দলটি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 12:32 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিন বদলের লক্ষ্যে 'ডিজিটাল বাংলাদেশ' গড়া ও যুদ্ধাপরাধীদের বিচারের শপথের মধ্যে দিয়ে মঙ্গলবার দলের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দেশের অন্যতম প্রাচীন ও প্রধান রাজনৈতিক দলটি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি নেয়। বিকালে সোহরাওয়ার্দী উদ্যানের 'শিখা চিরন্তন' থেকে শোভাযাত্রা শুরু হয়। এর আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে ট্রাকের ওপর উন্মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী বলেন," আজকের মিছিল (র‌্যালি) থেকে দিনবদলের লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে।" দলের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,"আসুন আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে একটি অসা