২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে 'তিন উদ্দিন': মোর্শেদ খান

আড়াই বছর পর চট্টগ্রাম ফিরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিএনপি নেতা এম মোর্শেদ খান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে 'তিন উদ্দিন' মিলে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 03:37 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

চট্টগ্রাম, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আড়াই বছর পর চট্টগ্রাম ফিরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিএনপি নেতা এম মোর্শেদ খান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে 'তিন উদ্দিন' মিলে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দীন আহমেদ ও সাবেক সেনা প্রধান মইন উ আহমেদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, 'এক/এগারোর সরকার' দুর্নীতি রোধের নামে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প-কারখানা ধ্বংস এবং দেশের সুনাম ক্ষুণ