২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় কর্মীদের নয়, জণগণের দিন বদল করুন: সিপিবি সভাপতি

জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মঞ্জুরুল আহসান খান। তিনি বলেন, "দলীয় নেতাকর্মীদের নয়, জনগণের দিন বদল করুন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2009, 12:05 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

বাগেরহাট, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মঞ্জুরুল আহসান খান। তিনি বলেন, "দলীয় নেতাকর্মীদের নয়, জনগণের দিন বদল করুন।" রোববার সকালে বাগেরহাটের মংলায় সিপিবি আয়োজিত এক শ্রমিক সমাবেশে মঞ্জুরুল আহসান খান এ কথা বলেন। মংলা বন্দরের শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানিয়ে তিনি বলেন, "মংলা বন্দর এবং বন্দরের শ্রমিকদের উন্নয়ন না করে দেশের উন্নয়ন সম্ভব নয়।" এর আগে তিনি মংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারী গ্রামে ঘূর্ণি আয়লায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। দুর্গত এলাকায় অপ্রতুল ত্রাণ সহায়তার বিষয়টি তুলে ধরে সিপিবি প্রধান ত্রাণ কার্যক্রম আরও জোরদার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মংলা উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক নাজমূল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- দলের খুলনা জেলার সাধারণ সম্পাদক এস এ রশিদ, মংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নূর আলম, মংলা বন্দর শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক একেএম শাহাবুদ্দিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৮১৩ ঘ.