২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার ঐতিহাসিক ৬ দফা দিবস

৭ জুন রোববার ঐতিহাসিক ৬ দফা দিবস। বাঙালির স্বাধিকারের সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৬৬ সালের ৭ জুন তখনকার পূর্ব পাকিস্তানের বৈষম্যের শিকার বাঙালিদের 'মুক্তির সনদ' হিসেবে পরিচিত হযে ওঠা ৬ দফা দাবি আদায়ে ঢাকাসহ সারা বাংলায় আওয়ামী লীগের ডাকে হরতাল পালিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2009, 05:40 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ৭ জুন রোববার ঐতিহাসিক ৬ দফা দিবস। বাঙালির স্বাধিকারের সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৬৬ সালের ৭ জুন তখনকার পূর্ব পাকিস্তানের বৈষম্যের শিকার বাঙালিদের 'মুক্তির সনদ' হিসেবে পরিচিত হযে ওঠা ৬ দফা দাবি আদায়ে ঢাকাসহ সারা বাংলায় আওয়ামী লীগের ডাকে হরতাল পালিত হয়। হরতাল চলাকালে ঢাকা, নারায়ণগঞ্জ ও টঙ্গীতে সৈন্যদের গুলিতে মনু মিয়া,সফিক ও শামসুল হকসহ বেশ কয়েকজন নিহত হন। গ্রেপ্তার হন অনেকে। স্বাধিকারের এই আন্দোলন ও আত্মত্যাগের পথ বেয়েই শুরু হয়েছিল বাঙালির চূড়ান্ত স্বাধীনতার সংগ্রাম। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগ দিনের শুরুতে সকাল সাড়ে পাঁচটায় দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবে। সকাল ৮টায় ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া বিকাল চারটায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানানো হয়। আওয়ামী লীগের মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী, সমর্থক ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ১৯৬৬ সালের ৫ ফেব্র"য়ারি লাহোরে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বৈঠকে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান বিভিন্ন ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবি সম্বলিত ঐতিহাসিক ৬-দফা উত্থাপন করেন। ওই বছরের ১ মার্চ ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬-দফা ঘোষণা করেন তিনি। ৬ দফার মূল কথা ছিল পাকিস্তানে একটি ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় সরকার প্রতিষ্ঠা করে প্রতিটি অঙ্গরাজ্যকে পূর্ণ স্বায়ত্ত্বশাসন দিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২৩৪৬ঘ.