ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভাষণকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী।
দলের আমীর মতিউর রহমান নিজামী শুক্রবার এক বিবৃতিতে ওই ভাষণকে 'বড় পরিবর্তনের বার্তাবহ' বলে অভিহিত করেন।
বিবৃতিতে তিনি বলেন, "ভাষণে 'ওয়ার অন টেরর' শব্দটি একবারও উচ্চারণ না করার মাধ্যমে ওবামা সেই অতীত থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। তিনি ইসলামের অবদান ও ইসলাম সম্পর্কে অনেক ভাল মন্তব্য করেছেন। চলমান ইস্যুগুলো নিয়ে ওবামার বক্তব্য বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে।"
বৃহস্পতিবার মিশরের কায়রো বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ডহলে দেওয়া ভাষণে মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন ওবামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/০০৪০ ঘ.
bdnews24