২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার বিকেলে সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু

নবম জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বৃহস্পতিবার বিকাল ৩টায় শুরু হচ্ছে। চলবে ৯ জুলাই পর্যন্ত। এ অধিবেশনে ২০০৯-১০ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী ১১ জুন সংসদে বাজেট পেশ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 07:33 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বৃহস্পতিবার বিকাল ৩টায় শুরু হচ্ছে। চলবে ৯ জুলাই পর্যন্ত। এ অধিবেশনে ২০০৯-১০ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী ১১ জুন সংসদে বাজেট পেশ করা হবে। স্পিকার আবদুল হামিদ বুধবার সাংবাদিকদের জানান, বাজেট অধিবেশন চলবে ৯ জুলাই পর্যন্ত। প্রস্তাবিত বাজেটের ওপর ৪০ ঘন্টা আলোচনা হবে। তিনি আরও জানান, ৩০ জুনের বদলে ২৩ জুলাই বাজেট পাশ সংক্রান্ত অর্থ মন্ত্রীর প্রস্তাব নাকচ করে দিয়েছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বুধবার বিকালে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধী দলের নেতার পক্ষে জমির উদ্দিন সরকার, সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আইনমন্ত্রী শফিক আহমেদ, ডেপুটি স্পিকার শওকত আলী, সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, প্রধান হুইপ আবদুস শহীদ, সাংসদ রহমত আলী, ফজলে রাব্বী মিয়া, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, বিএনপির এম কে আনোয়ার উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এমএ/এসকে/২৩৪৫ঘ.