২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্মানজনক আসন দেওয়ার প্রতিশ্র"তি বিবেচনা করুন: স্পিকারকে বিএনপি

একটি বাড়তি আসন নয়, স্পিকার তাদের 'সম্মানজনক আসনের' যে প্রতিশ্র"তি দিয়েছিলেন তার বাস্তবায়ন চায় বিএনপি। বুধবার রাতে গুলশানে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 03:54 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-একটি বাড়তি আসন নয়, স্পিকার তাদের 'সম্মানজনক আসনের' যে প্রতিশ্র"তি দিয়েছিলেন তার বাস্তবায়ন চায় বিএনপি। বুধবার রাতে গুলশানে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। স্পিকার বিএনপিকে সামনের সারিতে একটি নতুন আসন দেওয়ার যে প্রস্তাব দিয়েছেন সে ব্যাপারে জয়নাল আবদিন ফারুক বলেন, '' স্পিকার আগে আমাদের সংসদের প্রথম সারিতে সন্মানজনক আসন দেওয়ার যে প্রতিশ্র"তি দিয়েছিলেন, তা বিবেচনা করবেন বলে আমরা আশা করছি।'' তবে বিএনপি বৃহস্পতিবার সংসদ অধিবেশনে যোগ দেবে কিনা- সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বিরোধী দলীয় প্রধান হুইপ আরও জানান বিএনপির সংসদীয় দলের সভা হবে আগামী সপ্তাহে। বর্তমানে সংসদে প্রথম সারিতে বিএনপির আসন সংখ্যা ৪টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১৫৭ঘ.