২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সান্টুর গাড়ি ভাঙচুর করেছে আ. লীগ কর্মীরা

বরিশালের বানারীপাড়ায় শনিবার বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে পরাজিত বিএনপি'র সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2009, 02:38 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

বরিশাল, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের বানারীপাড়ায় শনিবার বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে পরাজিত বিএনপি'র সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। সান্টু অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ এবং এর সমর্থক সংগঠনের কর্মীরা তার গাড়ি হামলা চালিয়ে ভাঙচুর করেছে। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল ইসলাম গাড়ি ভাঙচুরের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, সান্টু এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসাবে গ্রহণ করা হয়েছে। সন্ধ্যায় বরিশালের জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সান্টু অভিযোগ করেন, তিনি দুপুর সাড়ে ১২টার দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বানারীপাড়া যাচ্ছিলেন। বানারীপাড়া টেম্পোস্ট্যান্ডে কাছে পৌঁছালে তার গাড়িটি হামলার শিকার হয়। সরফুদ্দিন আহমেদ সান্টু গত বছর বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে চারদলীয় ঐক্য জোটের প্রার্থী হিসাবে নির্বাচন করেও পরাজিত হন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৬ ঘ.