২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দায় সৌদিতে বাংলাদেশি শ্রমিকদের সমস্যা হবে না: রাষ্ট্রদূতের আশ্বাস

বিশ্ব অর্থনীতির চলমান মন্দার কারণে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কোনো সমস্যা হবে না। সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন নাসের আল- বুশাইরীকে উদ্ধৃত করে একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে রাষ্ট্রদূত আল-বুশাইরীর সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের মুহিত একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 10:34 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিশ্ব অর্থনীতির চলমান মন্দার কারণে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কোনো সমস্যা হবে না। সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন নাসের আল- বুশাইরীকে উদ্ধৃত করে একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে রাষ্ট্রদূত আল-বুশাইরীর সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের মুহিত একথা বলেন। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে এটাই তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক ছিল জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "রাষ্ট্রদূত আমাকে আশ্বস্ত করেছেন বিশ্ব মন্দার কারণে তার দেশে কর্মরত আমাদের শ্রমিকের কোনো সমস্যা হবে না।" মুহিত বলেন, সৌদি রাষ্ট্রদূত তাকে জানিয়েছেন বাংলাদেশের শ্রমিকরা খুবই ভালভাবে সেখানে কাজ করছে। আর সে কারণে বিশ্বমন্দা তাদের কাজের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। বহির্বিশ্বে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। দেশের মোট জনশক্তির প্রায় অর্ধেক সৌদি আরবে রপ্তানি হয় বলে মন্ত্রী উল্লেখ করেন। বৈধ-অবৈধ মিলিয়ে বর্তমানে সৌদি আরবে ২২ লাখের মতো বাংলাদেশি শ্রমিক কর্মরত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমডি/এসকে/১৬২৬ঘ.