২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামীতে আরবী ভাষা ও পেশাগত প্রশিক্ষণ দিয়ে সৌদিতে শ্রমিক পাঠানো হবে

আগামীতে আরবী ভাষা ও পেশাগত প্রশিক্ষণ দিয়ে সৌদি আরবে শ্রমিক পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ নাসের আল বুসাইরি রোববার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করার সময় তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 01:33 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আগামীতে আরবী ভাষা ও পেশাগত প্রশিক্ষণ দিয়ে সৌদি আরবে শ্রমিক পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ নাসের আল বুসাইরি রোববার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করার সময় তিনি একথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের একথা জানান। সৌদি রাষ্ট্রদূত ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর কাছে তার দেশের বাদশাহ'র পক্ষ থেকে একটি শোকবার্তা হস্তান্তর করেন। আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রীর সা