২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাড়ি ছাড়ার নোটিশটি প্রত্যাহারের আহবান জানিয়েছে জামায়াত

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেওয়া সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশটি অবিলম্বে প্রত্যাহার করে নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছে জামায়াতে ইসলামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 04:08 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেওয়া সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশটি অবিলম্বে প্রত্যাহার করে নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী বুধবার এক বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে নিজামী খালেদা জিয়া ও তার পরিবারকে 'হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে' বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, "এ ধরনের প্রতিহিংসামূলক কর্মকাণ্ড দেশের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করে হিংসা, বিদ্বেষ ও হানাহানিকেই উস্কে দেবে।" জামায়াত প্রধান 'সংকীর্ণতা পরিহার করে' গণতান্ত্রিক ধারা অক্ষুণ