২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়া এখন সময়ের দাবি: আ স ম ফিরোজ

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সেনানিবাসের বাড়িটি ছেড়ে দেওয়া 'সময়ের দাবি' বলে মন্তব্য করেছেন হুইপ আ স ম ফিরোজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 07:23 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

পটুয়াখালী, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সেনানিবাসের বাড়িটি ছেড়ে দেওয়া 'সময়ের দাবি' বলে মন্তব্য করেছেন হুইপ আ স ম ফিরোজ। বুধবার বিকেলে পটুয়াখালীর লোহালিয়ার পালপাড়ায় এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, "খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়িটি ছেড়ে দেওয়া এখন সময়ের দাবি।" এ প্রসঙ্গে তিনি আরো বলেন, "খালেদা জিয়া ও তার পরিবার এখন আর অসহায় নেই। এ কারণে তার নামে দু'টি সরকারি বাড়ি বরাদ্দ থাকা সমীচীন নয়।" আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পটুয়াখালী সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা, বাউফল উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান প্রমুখও বক্তব্য দেন। সেনাশাসক ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সেনা অভ্যুত্থানে নিহত হলে তার বিধবা স্ত্রী ও সন্তানদের একে একে দুটি বাড়ি লিজ দেওয়া হয়। স