ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সমর্থিত ছাত্রদলের এক নেতা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা আঁটছেন।
খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির ইজারা বাতিলের প্রতিবাদে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে তিনি বলেন,"এ ঘটনা দেশনেত্রীকে হত্যার ষড়যন্ত্রের পূর্ব পরিকল্পনা। এতে শেখ হাসিনা প্রমাণ করলেন তিনি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।"
সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিকেল পাঁচটায় কলাভবনের সামনে থেকে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতা - কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। টিএসসিতে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের সামনে গিয়ে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল নেতা-কর্মীরা।
সমাবেশে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসান মামুন বলেন, এ ইজারা বাতিলের বিষয়ে মঙ্গলবার সংসদ অধিবেশনে কেন আলোচনা করা হয়নি। নিয়মানুযায়ী এ ইজারা বাতিল করা হয়েছে বলে সরকারি বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এতোদিন কেউই কোনো প্রশ্ন তুলেনি। কিন্তু দেশের এ সংকটময় মুহূর্তে কাউকে না জানিয়ে হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্ত প্রমাণ করে এটি একটি অজুহাত। যা তাকে হত্যার একটি পূর্ব পরিকল্পনার অংশ।
তিনি বলেন, এ 'ষড়যন্ত্র' প্রতিরোধ করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূিচ দেয়া হবে।
বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, সরকার বিডিআর ঘটনার ব্যর্থতাসহ সা
bdnews24