২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সব প্রস্তুতি নিয়েই যুদ্ধাপরাধের বিচার শুরু করবে সরকার'

আইনের ফাঁক-ফোকর গলে যুদ্ধপরাধীরা যাতে বেরিয়ে যেতে না পারে সেজন্য তদন্ত প্রক্রিয়া, তথ্য-প্রমাণ সংগ্রহ, বিচার প্রক্রিয়াসহ সব বিষয় খতিয়ে দেখে আঁট-ঘাঁট বেঁধে কাজ শুরু করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 11:49 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনের ফাঁক-ফোকর গলে যুদ্ধপরাধীরা যাতে বেরিয়ে যেতে না পারে সেজন্য তদন্ত প্রক্রিয়া, তথ্য-প্রমাণ সংগ্রহ, বিচার প্রক্রিয়াসহ সব বিষয় খতিয়ে দেখে আঁট-ঘাঁট বেঁধে কাজ শুরু করছে সরকার। মঙ্গলবার আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের দাবি আজ জাতীয় দাবিতে পরিণত হয়েছে। সরকারও এজন্য জাতির কাছে প্রতিশ্র"তিবদ্ধ। যুদ্ধাপরাধীরা যাতে কোনো ভাবেই আইনের ফাঁক-ফোকর গলে বের হতে না পারে সেজন্য সরকার তাদের বিরুদ্ধে আট-ঘাঁট বেঁধে নামবে।" '৭৩ সালের আর্ন্তজাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী সরকার যুদ্ধাপরাধের বিচারের সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে কামরুল ইসলাম বলেন, "...তবে ১৯৭৩ সালের আইনে হলেও বিচার হবে ২০০৯ সালে। এজন্য অনেক কিছু চিন্তা-ভাবনা করতে হবে।" তিনি আরও বলেন, "এ বিষয়ে দফায় দফায় বৈঠক করছি। অনেক কিছুই খতিয়ে দেখা হচ্ছে। সরকার বঙ্গবন্ধু হত্যার বিচার থেকে শিক্ষা লাভ করেছে। ইনশাল্লাহ অতি দ্রুতই আমরা যুদ্ধাপরাধীদের বিচার শেষ করবো।" এর আগে দুপুরে আইনমন্ত্রীর কার্যালয়ে যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে একটি বৈঠক হয়। এতে আইনমন্ত্রী শফিক আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এইচএ/১৭৪২ ঘ.