২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এদেশে বিএনপির রাজনীতি শেষ : গাফফার চৌধুরী

এদেশে বিএনপির রাজনীতি শেষ হয়ে গেছে বলে মনে করেন লেখক-সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। তিনি বলেন, "খালেদা জিয়া আর কখনো প্রধানমন্ত্রী হতে পারবেন না। বাংলাদেশে যত হত্যাকাণ্ড বা সন্ত্রাস হয়েছে তার বেনিফিশিয়ারি হয়েছে বিএনপি। তারা যতই ষড়যন্ত্র করুক সফল হতে পারবে না। বিএনপি হয়তো টিকবে। কিন্তু নতুন নেতৃত্ব আসতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2009, 06:49 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

চট্টগ্রাম, এপ্রিল ০৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-এদেশে বিএনপির রাজনীতি শেষ হয়ে গেছে বলে মনে করেন লেখক-সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। তিনি বলেন, "খালেদা জিয়া আর কখনো প্রধানমন্ত্রী হতে পারবেন না। বাংলাদেশে যত হত্যাকাণ্ড বা সন্ত্রাস হয়েছে তার বেনিফিশিয়ারি হয়েছে বিএনপি। তারা যতই ষড়যন্ত্র করুক সফল হতে পারবে না। বিএনপি হয়তো টিকবে। কিন্তু নতুন নেতৃত্ব আসতে হবে।" গাফফার চৌধুরী শনিবার বিকালে নগরীর লালদীঘি ময়দানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বলেন, সেনানিবাসের বাড়িতে বসে রাজনীতি করা কোন সভ্য সমাজে মানায় না। এরশাদ সাহেব বেআইনিভাবে খালেদা জিয়াকে এ বাড়িটা লিজ দিয়েছিলেন। তিনি বলেন, 'আওয়ামী লীগ নাউ ইজ ইন অফিস, নট ইন পাওয়ার। এখনো ক্ষমতা সেনাবাহিনী ও আমলাদের হাতে রয়ে গেছে।" সঠিক নেতৃত্ব থাকলে বাংলাদেশে সব ষড়যন্ত্র-চক্রান্ত ব্যর্থ হবে বলে গাফফার চৌধুরী আশা প্রকাশ করেন। সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরী, চবি উপাচার্য ড. আবু ইউসুফ আলম, চবি'র শিক্ষক ড. মো. শাহ আলম, প্রকৌশলি দেলোয়ার মজুমদার, কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুদ্দোহা, মেয়রপত