পাবনা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনায় আতাইকুলা উপজেলায় শনিবার ভোরে শফিকুল ইসলাম শফিক নামে আওয়ামী লীগ এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত শফিক আতাইকুলা সদরের সোনাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলাসহ ১১টি মামলা ছিল বলে পুলিশ জানায়।
আতাউকালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, শনিবার ভোর ৬টার দিকে সোনাপুর গ্রামে ১০/১২ জন সন্ত্রাসী শফিককে ঘুম থেকে ডেকে তুলে কুপিয়ে হত্যা করে।
ওসি জানান, এ ব্যাপারে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০১ ঘ.
bdnews24