২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় নবনির্বাচিত দুই সাংসদের গণসংযোগ

বগুড়ায় নবনির্বাচিত বিএনপির দুই সাংসদ মওদুদ আহমদ ও জমির উদ্দিন সরকার শুক্রবার নিজেদের নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2009, 03:25 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

বগুড়া, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ায় নবনির্বাচিত বিএনপির দুই সাংসদ মওদুদ আহমদ ও জমির উদ্দিন সরকার শুক্রবার নিজেদের নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তারা ভোটারদের ধন্যবাদ জানান। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করার এবং একটি পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ উন্নয়নমুলক কাজ করবেন বলে প্রতিশ্র"তি দেন। বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে উপ-নির্বাচনে বিজয়ী সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ গাবতলী উপজেলার মহিষাবান, দূর্গাহাটা, বালিয়াদীঘি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। মহিষাবান উচ্চ বিদ্যালয় মাটে উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মওদুদ ভোটারদের ধন্যবাদ জানান। তিনি বলেন, "সংসদে বিরোধীদল হিসেবে যেটুকু সুযোগ পাব, সেটুকু দিয়ে সর্বাত