২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন জাতীয় পার্টির ৪ নারী সাংসদ

নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত জাতীয় পার্টির ৪ জন সাংসদ রোববার শপথ নিয়েছেন। (সংশোধনী ও আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 05:54 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত জাতীয় পার্টির ৪ জন সাংসদ রোববার শপথ নিয়েছেন। (সংশোধনী ও আরো তথ্যসহ-১) স্পিকার মো. আব্দুল হামিদ সংসদ ভবনের শপথ কক্ষে বেলা সাড়ে ১১টার দিকে তাদের শপথ বাক্য পাঠ করান। এর আগে বেলা সোয়া ১১টার দিকে একই কক্ষে আওয়ামী লীগের ৩৬ জন সাংসদকে শপথ বাক্য পাঠ করার স্পিকার হামিদ। বিএনপির নির্বাচিত নারী সাংসদদের শপথ কিছুক্ষণ পর অনুষ্ঠিত হওয়ার কথা। দলীয় কোটা অনুযায়ী এবার ৪৫টি নারী আসনের মধ্যে আওয়ামী লীগের ৩৬ জন, বিএনপির ৫ জন ও জাতীয় পার্টির ৪ জন নির্বাচিত হয়েছেন। ২৪ মার্চ নির্বাচিত ৪৫ জন প্রার্থীর নাম ও ঠিকানা গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তারিখ ৩০ মার্চ থাকলেও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৯ মার্চ ৪৫ জন নারী প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনজে/এজে/কেআরসি/১১৫৩ ঘ.