২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গীবাদের সঙ্গে জামায়াতের কোনো সর্ম্পক নেই: নিজামী

বর্তমানে কথায় কথায় জঙ্গিবাদ আবিস্কার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী। সোমবার মহানগর জামায়াতের এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2009, 03:28 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বর্তমানে কথায় কথায় জঙ্গিবাদ আবিস্কার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী। সোমবার মহানগর জামায়াতের এক আলোচনা সভায় তিনি একথা বলেন। নিজামী বলেন,'' আজকাল কথায় কথায় জঙ্গিবাদ আবিস্কার করা হচ্ছে। আমি সংসদের ভেতরে-বাইরে চ্যালেঞ্জ দিয়েছি-কেউ আমাদের পুস্তিকা থেকে একটি বাক্যও দেখাতে পারবে না, যেখানে জঙ্গীবাদের সঙ্গে জামায়াতের সর্ম্পক রয়েছে।'' রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মহানগর জামায়াতের গণসংযোগ অভিযানের উদ্বোধনকালে নিজামী আরও বলেন, '' বাংলাদেশে ইসলামের বিষয়ে অপপ্রচার ও তথ্য সন্ত্রাস আছে।'' তিনি ব্যাপারে জামায়াতের কর্মীদের সজাগ থাকতে বলেন। সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান বলেন,'' সরকার জামায়াতকে নানাভাবে নাজেহাল করার চেষ্টা করছে। ব্যারিস্টার আবদুর রাজ্জাককে অন্যায়ভাবে পিলখানার ঘটনায় সিআইডিতে তলব করেছে। সরকার তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে-এ কথাটি মুখে মুখে দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।'' মহানগর আমীর রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সহকারি সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি নুুরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএম/ এইচএ/২১২৩ঘ.