২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সন্ত্রাসী হামলায় জাপা নেতা আহত

সন্ত্রাসী হামলায় নড়াইলের কালিয়া উপজেলা জাতীয় পার্টি (জাপা) সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান (৪৫) আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

নড়াইল, ২২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সন্ত্রাসী হামলায় নড়াইলের কালিয়া উপজেলা জাতীয় পার্টি (জাপা) সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান (৪৫) আহত হয়েছেন। রোববার দুপুরে কালিয়া কলেজ রোডে এই হামলা হয়। আহত ফসিয়ারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিয়া থানার উপ-পরিদর্শক মো. আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ফসিয়ার রহমানের ওপর হামলা চালায়। হামলার কারণ জানা যায়নি। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দায়ের করেনি বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৯ ঘ.