ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত নেতা জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণ করে রোববার জিয়া পরিষদ তাদের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বের জিয়া পরিষদের নেতা-কর্মীরা দুপরে শেরে বাংলা নগরে জিয়ার কবরে পুস্পস্তবক অপর্ণ করেন।
পরে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ, অধ্যাপক মোশাররফ হোসেন মিয়া, কামরুল এহসান চৌধুরী, শফিকুর ইসলাম, শামসুল আলম, আবুল কালাম আজাদ, মাজহারুল আলম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/১২৫৭ ঘ.
bdnews24