ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পাঁচটি মামলায় জয়নাল হাজারীর জামিন ও মামলা বাতিলের আবেদনের ওপর হাইকোর্ট বৃহস্পতিবার দ্বিধাবিভক্ত রায় দিয়েছে।
বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক জয়নাল হাজারীর আবেদনগুলো বিবেচনাধীন রেখেছেন। তিনি হাজারীকে আট সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। নিু আদালত তাকে হেফাজতে নেবে। এই সময়ের মধ্যে তাকে কারাগারে যেতে হবে না। নিু আদালত থেকে হাজারী ওকালতনামায় স্বাক্ষর আনার পর হাইকোর্টে বিচারাধীন আবেদনগুলোর ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
অন্য বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জয়নাল হাজারীর আবেদনগুলো নিষ্পত্তি করে দিয়েছেন। তিনি অবিলম্বে তাকে নিু আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন।
এই পাঁচটি মামলার মধ্যে হাজারী তিনটি অস্ত্র মামলায় যাবজ্জীবন ও সাত বছর করে কারাদণ্ড এবং অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দুটি মামলায় দশ বছর ও তিন বছর কারাদণ্ডের সাজা পেয়েছেন।
হাজারীর পক্ষে মামলা চালান জ্যেষ্ঠ অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার।
গত ২৩ ফেব্রুয়ারি দণ্ডণ্ড্রাপ্ত পলাতক ভিআইপিদের জামিন ও মামলা বাতিলের আবেদনের ওপর হাইকোর্টের একই বেঞ্চ দ্বিধাবিভক্ত রায় দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮৪৯ঘ.
bdnews24