২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপনির্বাচনের আগে তদন্ত কমিটি উদ্দেশ্যমূলক: জমিরউদ্দিন

উপনির্বাচনের আগে সংসদের সাবেক স্পিকারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে উদ্দেশ্যমূলক হিসেবে অভিহিত করেছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 09:41 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপনির্বাচনের আগে সংসদের সাবেক স্পিকারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে উদ্দেশ্যমূলক হিসেবে অভিহিত করেছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। একইসঙ্গে ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত সব স্পিকারের বিরুদ্ধেও তদন্তের দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে অষ্টম জাতীয় সংসদের স্পিকার ও বগুড়া- ৬ আসনে উপনির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী জমির উদ্দিন সরকার এসব দাবি জানান। নবম সংসদের স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ সোমবার সাবেক স্পিকার জমিরউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত দেন। রাজধানীর উত্তরার বাসভবন 'ব্যারিস্টার ভবন' এ জমিরউদ্দিন সাংবাদিকদের বলেন, "উপনির্বাচনের আগে স্পিকারের এ ধরনের সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত। আমার ভাবমূর্তি ও জনপ্রিয়তা ক্ষুণ