রংপুর, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে রোববার রওশন এরশাদের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
এরশাদের ছেড়ে দেওয়ায় এ আসনে ২ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
উপনির্বাচন কমিশনার সুভাষ চন্দ্র রায়ের কাছে রওশনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা রংপুর ১ আসনের সাংসদ হোসেন মকবুল শাহরিয়ার।
দুপুর দেড়টার দিকে মনোনয়নপত্র দাখিলের সময় জাপার প্রায় ২৫ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৮২২ ঘ.
bdnews24