২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনো নানা খেলা চলছে: প্রধানমন্ত্রী

আরো 'বর্বর ও নৃশংস' ঘটনার আশঙ্কা প্রকাশ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, "ষড়যন্ত্র শেষ হয়নি। সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 01:49 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম)--আরো 'বর্বর ও নৃশংস' ঘটনার আশঙ্কা প্রকাশ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, "ষড়যন্ত্র শেষ হয়নি। সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।" মঙ্গলবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণের ওপর 'সর্বকালের শ্রেষ্ঠ বক্তৃতা' শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দাবি করেন, একটি গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বলেন, "এখনো নানা খেলা চলছে। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা আমরা মেনে নেবো না। আমরা জাতির ভাগ্য পরিবর্তনের লড়াই চালিয়ে যাবো।" প্রধানমন্ত্রী তার বক্তব্যের এক পর্যায়ে ২৫ ফেব্র"য়ারি বিডিআর সদর দপ্তরে সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে বলেন, "এর থেকে নিন্দ্যনীয় ঘটনা আর হতে পারে না। এই ঘটনা এখানেই শেষ নয়। এই ঘটনা যে আরো কতদূর বিস্তৃত হতো, এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ হতো কিনা জানি না।" বিডিনিউজ ২৪ ডটকম/এসইউএম/এসকে/১৯৪৯ঘ.