২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশকে পুলিশি রাষ্ট্র বানাতে চেয়েছিলো তত্ত্বাবধায়ক সরকার :মাহবুব

বিগত তত্ত্বাবধায়ক সরকার দেশকে 'পুলিশি রাষ্ট্রে' পরিণত করতে চেয়েছিলো বলে অভিযোগ করেছেন বিএনপি'র সাংসদ এ এম মাহবুব উদ্দিন খোকন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 01:38 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ ২৪ ডটকম) - বিগত তত্ত্বাবধায়ক সরকার দেশকে 'পুলিশি রাষ্ট্রে' পরিণত করতে চেয়েছিলো বলে অভিযোগ করেছেন বিএনপি'র সাংসদ এ এম মাহবুব উদ্দিন খোকন। জাতীয় সংসদে সোমবারের অধিবেশনে নির্দিষ্টকরণ অধ্যাদেশ ২০০৮ অনুমোদন আলোচনায় এ এম মাহবুব উদ্দিন খোকন এ কথা বলেন। খোকন বলেন, "বিগত তত্ত্বাবধায়ক সরকার সবচেয়ে বেশি ব্যয় করেছে প্রতিরক্ষা খাতে। তারপর ব্যয় হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। এতেই বোঝা যায়, ওই সরকার দেশকে পুলিশি রাষ্ট্র বানাতে চেয়েছিলো।" তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডের বৈধতা দিলে তারা আবার ক্ষমতায় আসতে চাইবে মন্তব্য করে তিনি তা অনুমোদন না করার অনুরোধ করেন। বিডিনিউজ ২৪ ডটকম /এসইউএম/কেআরসি/এমএ/এইচএ/১৯২৫ঘ.