২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা ওয়ারী রাজাকারের তালিকা সরকারের কাছে নেই: সংসদে মন্ত্রী

পাকিস্তানী বাহিনীর সহযোগী রাজাকার এবং শান্তি কমিটি সদস্যদের জেলা ওয়ারী তালিকা এই মুহূর্তে সরকারের কাছে নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 03:54 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম)--পাকিস্তানী বাহিনীর সহযোগী রাজাকার এবং শান্তি কমিটি সদস্যদের জেলা ওয়ারী তালিকা এই মুহূর্তে সরকারের কাছে নেই। সংসদে রোববারের অধিবেশনে লিখিত প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ বি তাজুল ইসলাম এ কথা জানান। লিখিত প্রশ্নে রাজশাহী - ৬ আসনের সাংসদ শাহরিয়ার আলম জানতে চান জেলাওয়ারী রাজাকার এবং শান্তি কমিটির সদস্যদের কোনো তালিকা প্রণয়নের পরিকল্পনা আছে কিনা। জবাবে এ বি তাজুল ইসলাম বলেন, "এ মুহূর্তে সরকারের কাছে কোনো তালিকা নেই। ভবিষ্যতে সরকার সিদ্ধান্ত নিলে এই তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হবে।" গাজীপুর - ৫ আসনের সাংসদ মেহের আফরোজের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি হিসাব অনুযায়ী দেশে মোট মুক্তিযোদ্ধার সংখ্যা দু'লাখ ১০ হাজার ৫৮১ জন। বিডিনিউজ ২৪ ডটকম /এসইউএম/এমএ/কেআরসি/টিআর/এসকে/২১৪৬ঘ.