ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ ২৪ ডটকম)- বৃহস্পতিবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সংসদীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান দপ্তর সম্পাদক রিজভী আহমেদ।
খালেদা জিয়ার সভাপতিত্বে এ বৈঠকে এম সাইফুর রহমান, খোন্দকার দেলোয়ার হোসেন, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, আর এ গনি, মাহবুবুর রহমান, এম শামসুল ইসলাম এবং চেয়ারপার্সনের বিশেষ আমন্ত্রণে সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার ও বিচারপতি টি এইচ খান ও জ্যেষ্ঠ সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ২৪ ডটকম /এসএম/এসকে/২২৩৮ঘ.
bdnews24