২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দণ্ডিত ফেরারী জিয়া গ্রেপ্তার : কারাগারে প্রেরণ

তিনটি মামলায় ৩১ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়াকে বুধবার ভোরে মোহাম্মদপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2009, 04:04 AM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--তিনটি মামলায় ৩১ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়াকে বুধবার ভোরে মোহাম্মদপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। (আরো তথ্যসহ) পরে তাকে আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প সংলগ্ন ১০/বি/১ মাদ্রাসা রোডের একটি বাসার দ্বিতীয় তলা থেকে জিয়াউল হক জিয়াকে গ্রেপ্তার করা হয। ইসলামি ব্যাংকের কর্মকর্তা এক আত্মীয়ের এই বাসায় তিনি গত শুক্রবার ওঠেন। মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, জিয়ার বিরুদ্ধে ৮টি মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দূর্নীতি দমন কমিশনের মামলাসহ তিনটিতে তিনি সাজাপ্রাপ্ত। বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকারের আমলে জিয়া দেশের বাইরে গিয়ে আত্মগোপন করেন। স