২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশা করি দলমতের উর্ধ্বে থেকে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন: জয়নাল

নতুন রাষ্ট্রপতি একজন বর্ষীয়ান রাজনৈতিক নেতা। দল পরিচালনায় তিনি যেমন দক্ষতার পরিচয় দিয়েছেন সেই দক্ষতা দিয়েই আগামী দিনগুলোতে দলমতের উর্ধ্বে থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন- জাতি এটাই আশা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2009, 04:26 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

নোয়াখালী, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন রাষ্ট্রপতি একজন বর্ষীয়ান রাজনৈতিক নেতা। দল পরিচালনায় তিনি যেমন দক্ষতার পরিচয় দিয়েছেন সেই দক্ষতা দিয়েই আগামী দিনগুলোতে দলমতের উর্ধ্বে থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন- জাতি এটাই আশা করে। শনিবার নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক এ কথা বলেন। তিনি বলেন, "আমরা নতুন রাষ্ট্রপতিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। একইসঙ্গে আগামী দিনে যাতে এই দেশে আর কোন অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসতে না পারে তার কাছ থেকে আমরা সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ আশা করি।" জয়নাল আবদিন বলেন, "সংসদে আসন পুনর্বিন্যাসের দাবি জানানোর পরও এখন পর্যন্ত স্পিকারের কাছ থেকে সুষ্পষ্ট কোন বক্তব্য না পাওয়া অত্যন্ত দুঃখজনক।" তিনি অভিযোগ করেন, "এ সরকার ক্ষমতায় আসার পর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। চুরি-ডাকাতি, ছিনতাই-রাহাজানি বেড়ে গেছে। মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। সংসদ নির্বাচনের পর থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩৭ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।" দলমতের উর্ধ্বে উঠে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করার জন্য সরকারের কাছে তিনি দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৩ ঘ.