২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাত

ইরানের রাষ্ট্রদূত হাসান ফারাজানদেহ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 07:53 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরানের রাষ্ট্রদূত হাসান ফারাজানদেহ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন। বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান। তথ্য সচিব বলেন, "প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অন্যান্য বন্ধুপ্রতীম দেশের মতো ইরানের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। ইরানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আগামীতে আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করে হাসিনা বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হল সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়।" আবুল কালাম আজাদ জানান, বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ এবং দেশে একটি হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া রাষ্ট্রদূত তার দেশের প্রেসিডেন্টের অভিনন্দনপত্র শেখ হাসিনার হাতে তুলে দেন বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/জিএনএ/১৩৫৩ ঘ.