২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম সড়ক চার লেন করার কাজ জুনে শুরু হবে

যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন মঙ্গলবার বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করার প্রকল্পের কাজ আগামী জুন মাসে শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 06:04 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন মঙ্গলবার বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করার প্রকল্পের কাজ আগামী জুন মাসে শুরু হবে। ময়মনসিংহ ৫ আসনের সাংসদ কে এম খালিদ বাবুর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জাতীয় সংসদে একথা বলেন। টেণ্ডার সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ প্রকল্পটির কাজ থমকে আছে। এদিকে একসময় বৈদেশিক মুদ্রা অর্জনের বড় মাধ্যম পাটখাতের এক বেহাল চিত্র তুলে ধরে বস্ত্র ও পাটমন্ত্রী বলেছেন এই অবস্থায় দেশে নতুন কোনো পাটকল স্থাপন সম্ভব নয়। সংসদে ঠাকুরগাঁও- ৩ আসনের আওয়ামী লীগ সাংসদ হাফিজ উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এ কথা বলেন। মন্ত্রী অভিযোগ করেন, "বিজেএমসি'র পরিচালনায় পাটকলগুলোয় অব্যবস্থা দেখা দিয়েছে। ওগুলো পরিণত হয়েছে দুর্নীতির আখড়ায়। ফলে এই খাতটিতে বিপর্যয় দেখা দিয়েছে। তিনি বলেন, বেসরকারি পাট কল বিশ্ববাজারের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না। এ অবস্থায় নতুন পাটকল স্থাপনের প্রশ্ন অবান্তর। কৃত্রিম আঁশের উদ্ভাবন ও প্রচলনের ফলে বিশ্বব্যাপী পাটের চাহিদা কমে গেছে বলেও মন্তব্য করেন তিনি। সা